তুফান হচ্ছে ২০২৪ সালের একটি আসন্ন বাংলা ভাষার বাংলাদেশী অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। আলফা আই স্টুডিওস লিমিটেডের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিয়ার করিম ভূঁইয়া এবং পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে বাংলাদেশী ওটিটি প্লাটফর্ম চরকি ডিজিটাল পার্টনার ও এসভিএফ আন্তর্জাতিক পরিবেশক হিসেবে কাজ করবে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তীমিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। ছবিটির গল্প নব্বই দশকের বাংলাদেশের একজন গ্যাংস্টারকে ঘিরে আবর্তিত হয়েছে।
অভিনয়শিল্পী
- তুফানের চরিত্রে শাকিব খান, একজন গ্যাংস্টার
- চঞ্চল চৌধুরী
- যীশু সেনগুপ্ত
- মিমি চক্রবর্তী
- মাসুমা রহমান নাবিলা
- ফজলুর রহমান বাবু
- মিশা সওদাগর
- শহীদুজ্জামান সেলিম
- গাজী রাকায়েত
- লোকনাথ দেলোকনাথ দে
- এ কে আজাদ সেতু
- হাসনাত রিপন


